Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

পুজো কার্নিভালে থাকছেন না ডোনা

Dona Ganguly
Dona Ganguly

 

 দুরন্তবার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন নৃত্যশিল্পী ডোনা। মঙ্গলবার, নবমীর রাতে তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। বৃহস্পতিবার, একাদশীর দিন হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ডোনা। আগের থেকে ভালও রয়েছেন। তবে তাঁর শারীরিক অবস্থার কথা বিবেচনা করেই পুজো কার্নিভালে ‘পারফর্ম’ করতে ডোনাকে বারণ করেছেন চিকিৎসকরা। সেই পরামর্শ মেনেই কার্নিভালে সক্রিয় ভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই ওড়িশি নৃত্যশিল্পী।

তবে ডোনা নিজে পারফর্ম না করলেও কার্নিভালে অংশ নিচ্ছেন তাঁর ছাত্রছাত্রীরা। শুক্রবার রেড রোডে চূড়ান্ত মহড়ায় ডোনা যোগ দেবেন বলেও নবান্ন সূত্রে খবর। কার্নিভালে পারফরম্যান্সের জন্য তাঁর শতাধিক ছাত্রছাত্রীর ‘কোরিয়োগ্রাফি’ করেছেন ডোনা।

কার্নিভালে পাঁচ মিনিটের পারফর্ম করতে বলা হয়েছিল ডোনা এবং তাঁর ছাত্রছাত্রীদের। এতে সম্মতিও দিয়েছিলেন তিনি। কিন্তু উৎসবের আবহে আচমকাই চিকুনগুনিয়ায় আক্রান্ত হন নৃত্যশিল্পী। সে জন্য দিল্লিতে একটি অনুষ্ঠানও বাতিল করতে হয় তাঁকে। তার পরেই হাসপাতালে ভর্তি হতে হয় শিল্পীকে। যদিও তিনি বর্তমানে আগের থেকে ভাল আছেন এবং ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…