Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

2 months ago

Kalighat TMC 21 July: আদালতের নির্দেশ অমান্য করে রাস্তা অবরোধ, কালীঘাট তৃণমূলের বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রণোদিত মামলা

Complaint filed at Hastings Police Station against ‘Kalighat Trinamool’
Complaint filed at Hastings Police Station against ‘Kalighat Trinamool’

 

কলকাতা, ২৩ জুলাই  :- একুশে জুলাইয়ের সভাকে কেন্দ্র করে আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে কালীঘাট তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। হেস্টিংস থানায় দায়ের হওয়া এফআইআরে আদালতের নির্দেশ লঙ্ঘন এবং জনসাধারণের চলাচলে বাধা সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী ক্যাথিড্রাল রোডের একটি মাত্র লেনে সভা করার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, সভা চলাকালীন তৃণমূল কর্মী-সমর্থকেরা রাস্তার উভয় লেনই কার্যত দখল করে নেন। এর ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হয়। এই ঘটনাকে আদালতের নির্দেশ অমান্য এবং বেআইনিভাবে রাস্তা অবরোধের শামিল বলে মনে করে হেস্টিংস থানার পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআর দায়ের করেছে। ঘটনার সময়কার ভিডিও ফুটেজ, সিসিটিভি রেকর্ডিং এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রের দাবি। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনার সঙ্গে কারা প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, তা শনাক্ত করার কাজ চলছে। প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে এবং আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও গ্রেফতারের খবর পাওয়া যায়নি। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে খবর।

You might also like!