Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে পুজোর থিম 'অপারেশন সিঁদুর', বন্ধের নোটিস পুলিশের

Letter regarding Santosh Mitra Square puja
Letter regarding Santosh Mitra Square puja

 

কলকাতা, ১৮ জুন : সন্তোষ মিত্র স্কোয়ারে এবার দুর্গাপুজোয় অপারেশন সিঁদুর। রবিবার রাতে সামাজিক মাধ্যমে জানান পুজোর প্রধান উদ্যোক্তা তথা বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। আর এই ঘোষণার ৪৮ ঘণ্টার মধ্যেই এল পুলিশের চিঠি। যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। বুধবার সজল বলেন, “পুলিশ তাহলে দুটো জিনিস মেনে নিক। হয় এক, শুধু কলকাতায় আমাদেরই পুজো হয়, অথবা দুই, আমাদের পুজোতেই শুধু ভিড় হয়, বাকি পুজোয় হয় না। এই চিঠি আমার ধারণা, কলকাতা শহরের বাকি বড় বড় পুজো, বড় নেতাদের পুজো, কারোর কাছেই যায়নি।”

বুধবার সামাজিক মাধ্যমে সেই নোটিস পোস্ট করেন সজল ঘোষ। প্রসঙ্গত সন্তোষ মিত্র স্কোয়ারের এ বারের থিম 'অপারেশন সিঁদুর'। থিম ঘোষণার পরই মিলেছে পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট সংক্রান্ত নোটিস, দাবি করেন বিজেপি নেতা। উদ্দেশ্যপ্রণোদিত ভাবে পুজো বন্ধ করতেই মুচিপাড়া থানার পুলিশ এই নোটিস পাঠিয়েছে বলে অভিযোগ করেছেন সজল ঘোষ। বিজেপি নেতার কটাক্ষ, “আসলে সিঁদুরেই অ্যালার্জি তৃণমূলের।”

You might also like!