Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

SSKM: নিগৃহীতাদের চিকিৎসার পরবর্তী আইনি সাহায্য দিতে তৎপর পিজি!

SSKM (File Picture)
SSKM (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ঘটনা ১, বছর সতেরোর ঝুমা দাস (নাম বদল)। মামাতো দাদার লালসার শিকার হয়ে গর্ভবতী। মানসিক বিকারগ্রস্ত হয়ে কলকাতার এক সরকারি হাসপাতালে ঘুরে বেড়াতেন। আগামী সপ্তাহে কলকাতা পুলিশ হাসপাতালে ভর্তি হবেন। শারীরিক-মানসিক চিকিৎসার সঙ্গে আইনি সহায়তা পাবেন ঝুমা।

ঘটনা ২, বান্দোয়ানের গৃহবধূ রুমকি মাহাতোকে (৩২) ডাইনি অপবাদ দিয়ে বাড়িছাড়া করে স্বামী-শ্বশুর। মানসিক বিকারগ্রস্ত রুমকিও আসছেন কলকাতা পুলিশ হাসপাতালে। কাউন্সেলিং করে সুস্থ করার পর নিজের ‘হক’ ফিরে পেতে সব রকমের আইনি সাহায‌্য পাবেন বধূ।

বস্তুত, ৮-৮০ বছরের নাবালিকা ও প্রাপ্তবয়স্ক মহিলাকে চিকিৎসা-মনরোগের কাউন্সেলিংয়ের পর আইনি সাহায‌্য দিতেই পিজির কলকাতা পুলিশ হাসপাতালে শুরু হচ্ছে ‘ওয়ান স্টপ সেন্টার।’ আপাতত ৫টি ঘর ৫০ শয‌্যার নিয়ে শুরু হচ্ছে এই চিকিৎসা ও আইনি সাহায‌্যকেন্দ্র।

You might also like!