Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Calcutta High Court: এখনই অতিরিক্ত শূন্যপদে নিয়োগ নয়, হাই কোর্টে বহাল সিঙ্গেল বেঞ্চের রায়

Calcutta High Court
Calcutta High Court

 

কলকাতা, ২০ মে : সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্য পদ নিয়ে সিঙ্গেল বেঞ্চের অন্তর্বতী স্থগিতাদেশই বহাল রাখল ডিভিশন বেঞ্চ। মঙ্গলবার হাই কোর্টের বিচারপতি স্মিতা দাস দে এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গেল বেঞ্চের নির্দেশের উপর এখনই কোনও হস্তক্ষেপ করা হবে না। গত ৭ মে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে এখনই কোনও নিয়োগ করা যাবে না। এরপরই এই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যান চাকরিপ্রার্থীরা। শুনানি চলাকালীন মামলাকারীদের আইনজীবী পার্থসারথী সেনগুপ্ত বলেন, “ দু’বছর হয়ে গেল চাকরিপার্থীরা বসে আছে। নিয়োগের নির্দেশ দেওয়া হলে অনেকের চাকরিতে যোগ দিতে পারবেন।” মন্ত্রীসভার অনুমতি নিয়েই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল বলে যুক্তি দেন চাকরীপ্রার্থীদের আইনজীবী। যদিও তাে সিঙ্গেল বেঞ্চের স্থগিতাদেশ বহাল রাখার কথা জানায় ডিভিশন বেঞ্চ।


You might also like!