Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Agnimitra Pal:বিধানসভা অধিবেশনের শেষ দিনে নতুন বিল পেশ, কটাক্ষ অগ্নিমিত্রার

Agnimitra Pal
Agnimitra Pal

 

কলকাতা, ৫ আগস্ট : বিধানসভার অধিবেশনের একাদশ তথা অন্তিম দিনে পেশ হল "দ্য স্কিল, নলেজ এন্ড ফ্যাশন ইউনিভার্সিটি বিল, ২০২৪"। এই বিল নিয়ে সোমবার বিধানসভায় আলোচনা হয়। নতুন এই বিল উত্থাপন করেন শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু। ছয় জন বক্তা রয়েছেন। এক ঘন্টা ধরে তা নিয়ে আলোচনা করা হবে। বিজেপির বক্তা অরূপ কুমার দাস। তিনি বলেন, রাজনৈতিক পরিসর থেকে মুক্ত করা হোক।

বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল সভায় বলেন, এই বিল নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে। দেড় বছর বাদে বিধানসভার ভোট রাজ্যে। সেদিকে তাকিয়ে "গাজর" ঝুলিয়ে রাখা হচ্ছে না তো! পড়ুয়াদের 'প্লেসমেন্ট গ্যারান্টি' থাকবে! পরবর্তী বক্তা ডঃ শঙ্কর ঘোষ। তৃণমূল কংগ্রেস-এর তরফে বক্তা ছিলেন ডঃ রানা চ্যাটার্জি। তিনি বলেন, শিলিগুড়ি তথা উত্তরবঙ্গের প্রতি যে অবিচার বরাবর বলা হয়ে থাকে, সেই প্রেক্ষিতে এই বিল সময় উপযোগী এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হতে চলেছে। সরকারি সহযোগিতায় বেসরকারি বিশ্ববিদ্যালয়। ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্সের পাশাপাশি ডিগ্রি কোর্সও থাকছে। বৈষম্যের বিরুদ্ধে যে বাতাবরণ তার নিরসন হবে। বক্তা রয়েছেন অরুন্ধতী মিত্র। জবাবী ভাষণে বিভাগীয় মন্ত্রী শ্রী বসু এরপর সরকারের দৃষ্টিভঙ্গি সবিস্তারে জানাবেন।

You might also like!