Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: বঙ্গে শীঘ্রই আসন্ন বর্ষা, সপ্তাহভর ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৬ মে : খুব শীঘ্রই বঙ্গে ঢুকতে পারে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপাতত দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সপ্তাহ জুড়ে সমুদ্র উত্তাল থাকবে। তাই আগামী কয়েক দিনের জন্য মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপরেও জারি করা হয়েছে সতর্কতা।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৩১ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে এবং ১ জুন পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে। আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর ২৮ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। ২৯ মে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা ছাড়াও ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টি হতে পারে। এরপর ৩০ মে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও হুগলি জেলায় অতি ভারী বৃষ্টি হতে পারে। ওই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বৃষ্টিপাত চলবে। ৩১ মে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় বৃষ্টি হবে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী ১ জুন পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ২৯ মে থেকে আগামী ১ জুন পর্যন্ত উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি ছাড়াও অধিকাংশ জেলাতেই আগামী কিছু দিন বৃষ্টিপাত চলবে। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৪ ডিগ্রি কম।

You might also like!