Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: বৃষ্টি সত্ত্বেও গুমোট গরম কমছেই না, তীব্র অস্বস্তি মহানগরীতে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২১ মে : দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মাঝেমধ্যেই বৃষ্টি হচ্ছে, সঙ্গে বইছে দমকা হাওয়াও। বৃষ্টি সত্ত্বেও ভ্যাপসা ও গুমোট গরম কমছেই না। মহানগরী কলকাতায় ওঠানামা করছে তাপমাত্রা পারদও। বুধবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৮ ডিগ্রি বেশি।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতেও ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় শুক্রবার, ২৩ মে পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অধিকাংশ জেলার আকাশ আপাতত আংশিক মেঘলা থাকবে। বুধবার সকালেও শহর ও শহরতলিতে ঘর্মাক্ত গরম অনুভূত হয়েছে।

You might also like!