Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

CM Omar Abdullah: সন্ত্রাস রুখতে একসঙ্গে কাজ করার ওপর জোর দিলেন ওমর আব্দুল্লাহ

CM Omar Abdullah
CM Omar Abdullah

 

গুলমার্গ, ২৮ মে : সন্ত্রাস রুখতে জম্মু ও কাশ্মীরের একসঙ্গে কাজ করার ওপর জোর দিলেন মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। বুধবার গুলমার্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওমর আব্দুল্লাহ বলেছেন, "আসলে নিরাপত্তা এবং আইনশৃঙ্খলার বিষয়টি নির্বাচিত সরকারের দায়িত্ব নয়। দায়িত্ব কার? লেফটেন্যান্ট গভর্নর। এখানে সবকিছু সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সমন্বয় জরুরি। পর্যটকদের নিরাপত্তা বর্তমানে লেফটেন্যান্ট গভর্নরের এক্তিয়ারের মধ্যে রয়েছে এবং আমি এই বিষয়টিই তুলে ধরেছি যে, কেন্দ্র সরকার, নির্বাচিত সরকার এবং রাজভবনকে, আমাদের একসঙ্গে কাজ করতে হবে যাতে ২২ এপ্রিল যা ঘটেছিল তা আবার না ঘটে।"

ওমর আব্দুল্লাহ আরও বলেছেন, "এই প্রথমবার কাশ্মীরের জনগণ এই হামলার নিন্দা জানাতে এগিয়ে এসেছেন। কোন রাজনীতিবিদ, ধর্মীয় নেতা এর কৃতিত্ব নিতে পারবেন না। জনগণ নিজেরাই এগিয়ে এসেছেন, তারা ২২ এপ্রিলের পহেলগাম সন্ত্রাসী হামলার নিন্দা করেছেন।" ওমর বলেছেন, "গতকাল পহেলগামে একটি মন্ত্রিসভার বৈঠক ডাকা হয়েছিল এবং আজ প্রশাসনিক সচিব এবং ঊর্ধ্বতন বিভাগীয় প্রধানদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আমি শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছি, স্কুল ও কলেজগুলিতে পিকনিক পুনরায় শুরু করা এবং স্বাভাবিক পরিস্থিতির দিকে এগিয়ে যাওয়ার জন্য গুলমার্গ ও পহেলগাম সফর নিশ্চিত করতে।"

You might also like!