Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Metro services to be completely close: শনি থেকে ৩ দিন পুরোপুরি বন্ধ থাকবে মেট্রোর একাংশের চলাচল

Metro services to be completely close
Metro services to be completely close

 

কলকাতা: ফের গ্রিন লাইনে (হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ) বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। আগামী ২৬ এপ্রিল শনিবার থেকে ২৮ এপ্রিল সোমবার পর্যন্ত পুরোপুরি বন্ধ থাকবে মেট্রো চলাচল। অত্যাধুনিক সিগন্যালিং সিস্টেমের পরীক্ষানিরীক্ষার জন্য বন্ধ থাকবে পরিষেবা।

সূত্রের খবর, কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল সিস্টেমের পরীক্ষা করা হবে এই তিন দিন। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ পর্যন্ত চলবে সমীক্ষা। এই সময়ে শিয়ালদা মেট্রো থেকে শিয়ালদা স্টেশনে যাওয়ার যে সাবওয়ে, তাও বন্ধ রাখা হবে। তবে ব্লু লাইনে স্বাভাবিক থাকবে পরিষেবা।

২৬ এপ্রিল শনিবার কলকাতায় নাইট রাইডার্সের খেলা। কলকাতায় ইডেন গার্ডেন্সে খেলা হলে রাতে স্পেশাল মেট্রো চালানো হয়। তবে শনিবার ট্রাফিক ব্লকের কারণে গ্রিন লাইন টু অর্থাৎ এসপ্ল্যানেড-হাওড়া ময়দান রুটে রাতের স্পেশাল মেট্রো চালানো হবে না। যদিও ব্লু লাইনে স্পেশাল মেট্রো থাকছে।

You might also like!