Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

kolkata: ঘূর্ণিঝড়ের দুর্যোগে কলকাতায় মৃত্যু পৌঢ়ের, ঝড়-বৃষ্টিতে ছেলেকে আনতে গিয়ে গেল প্রাণ

Cyclone (Symbolic Picture)
Cyclone (Symbolic Picture)

 

কলকাতা, ২৭ মে: ঘূর্ণিঝ়ড় রেমালের দুর্যোগে কলকাতায় মৃত্যু হল এক প্রৌঢ়ের। প্রবল ঝড়-বৃষ্টির সময় বাড়ির বাইরে থাকা ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে প্রাণ গেল তাঁর। মৃতের নাম মহম্মদ সাজিব (৫১)। সোমবার রাত সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে এন্টালি থানা এলাকার বিবির বাগান এলাকায় একটি বাড়ির কার্নিশ ভেঙে তাঁর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রের খবর, সাজিদের ছেলে বন্ধুর বাড়িতে আইপিএল-এর ম্যাচ দেখতে গিয়েছিল। ঝড়ে ছেলে বিপদে পড়তে পারে, এই ভয়েই তাঁকে ডাকতে গিয়েছিলেন সাজিদ। তিনি রাস্তায় বেরোতেই প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায়। সেই সময় ১০ নম্বর বিবির বাগানে একটি বাড়ির নীচে আশ্রয় নেন সাজিদ। তখনই বাড়ির কার্নিশ ভেঙে পড়ে তাঁর উপর। স্থানীয়েরা সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকেরা সাজিদকে মৃত ঘোষণা করেন।

You might also like!