Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Mamata Banerjee: প্রাপ্য চাইতে মোদীর সাক্ষাৎ চান মমতা, আর্জি মান্যতা পেলে দিল্লিতে বৈঠক মঙ্গলে

WB CM Mamata Banerjee meet PM Modi in Delhi (Symbolic picture)
WB CM Mamata Banerjee meet PM Modi in Delhi (Symbolic picture)

 

কলকাতা, ৫ জুন : বাংলার দাবিকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সময় চেয়েছে নবান্ন। আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে পারে। সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী । ইতিপূর্বে রাজ্যের দাবি নিয়ে একাধিকবার মমতা দিল্লি গিয়েছেন। প্রধানমন্ত্রীকেও দাবিপত্র তুলে দিয়েছেন। মোদী প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ কিছু হয়নি বলে দাবি। তবু গণতান্ত্রিক রীতি মেনে আবারও রাজ্যের বিপুল বকেয়ার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে তিনি তুলে ধরতে চান। নবান্ন সূত্রে খবর, এই মুহূর্তে নানা প্রকল্প ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিপূরণের অর্থ বাবদ রাজ্যের বকেয়া প্রায় ১ লক্ষ ৭৫ হাজার কোটি টাকা। আটকে রয়েছে একশো দিনের কাজ, বাংলার বাড়ি প্রকল্পের টাকাও। দিল্লি সফরে তৃণমূলের সাংসদদের সঙ্গে সাক্ষাৎ করবেন মুখ্যমন্ত্রী। একটি পার্টি অফিসেরও উদ্বোধন করার কথা। সফরসূচী চূড়ান্ত হলে মুখ্যমন্ত্রীর বিস্তারিত পরিকল্পনা জানানো হবে।

You might also like!