Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Mamata Banerjee: রবিবার থেকে লোকসভার প্রচার, তার আগে পুরসভার ইফতারে মমতা

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ চোট পুরোপুরি সারেনি। তা সত্বেও প্রতি বছরের মতো এই বছরও কলকাতা পুরসভার ইফতার পার্টিতে যোগ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কপালে ব্যান্ডেজ বেঁধেই এই পার্টিতে যোগ দেন মুখ্যমন্ত্রী।

পার্ক সার্কাসে আয়োজিত এই ইফতার পার্টিতে প্রধান অতিথি ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের পার্টিতে উপস্থিত ছিলেন ফিরহাদ হালিম, সুদীপ বন্দ্যোপাধ্যায়-সহ অনেকেই। আমন্ত্রিত ছিলেন শহরের সব স্তরের জন প্রতিনিধিরাও।

গত ১৪ মার্চ কালীঘাটের বাড়িতে পড়ে গিয়ে কপালে আঘাত পান মুখ্যমন্ত্রী। চোটের কারণে লোকসভা ভোটের প্রচার শুরু করতে পারেননি। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মুখ্যমন্ত্রী। আগামী ৩০ মার্চ মহুয়া মৈত্রের কেন্দ্র কৃষ্ণনগর থেকে প্রচার শুরু করবেন তিনি।


You might also like!