Breaking News
 
Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের Rahul Gandhi: মোদি সরকারের অন্দরেই রাহুলের ২০০ ‘চর’! সাংবাদিক বৈঠকে বিস্ফোরক দাবি বিরোধী দলনেতার

 

kolkata

2 years ago

Saayoni Ghosh: যাদবপুরে প্রতিদ্বন্দ্বী আসলে স্বয়ং মমতা! বলছেন সৃজনরা

Sayooni Ghosh & Mamata Banerjee (File Picture)
Sayooni Ghosh & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ দুঁদে ব‌্যারিস্টার সোমনাথ চট্টোপাধ‌্যায়কে হারিয়ে জয়ী হয়েছেন কালীঘাটের টালির চালের বাসিন্দা এক তরুণী, নাম মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই জানা গিয়েছিল ১৯৮৪ সালে ডিসেম্বরের ৩১ তারিখ ভোর তিনটায় যাদবপুর কেন্দ্রের ফল প্রকাশ হতেই। এমনকি মমতার নিজের কথাতেও যাদবপুর তাঁর রাজনৈতিক জন্মভূমি। মতারই মুখ ও অসংখ‌্য উন্নয়নের উজ্জ্বল কীর্তিমালা সামনে রেখেই তাই আজও ওই কেন্দ্রের অধিকাংশ মানুষ ভোট দেন, রাজনৈতিক সিদ্ধান্ত নেন। 

তৃণমূলের প্রার্থী সায়নী ঘোষ সেখানে প্রচারে নেমে বলছেন, ‘‘আমি দিদির দূত, ৪০ বছর আগে যুবনেত্রী মমতাদিকে আশীর্বাদ করেছিলেন, আমি দিদির প্রতিনিধি হয়ে এসেছি, তাঁরই কাজের ধারা বজায় রাখার সুযোগ দিন।’’ অন‌্য দুই প্রার্থী সিপিএমের তরুণ মুখ সৃজন ভট্টাচার্য ও বিজেপির অনির্বাণ গঙ্গোপাধ‌্যায়ও প্রচারে নেমে গ্রামে-শহরে ঘুরে বুঝতে পারছেন, ‘লড়াইটা খুবই কঠিন, যাদবপুরে প্রতিদ্বন্দ্বী আসলে স্বয়ং মমতা।’’ 

You might also like!