Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Suvendu Adhikari : “ন্যূনতম লজ্জা থাকলে পদত্যাগ করুন”, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা: “নূন্যতম লজ্জা থাকলে পদত্যাগ করুন। রাজ্যে অরাজকতার আগুন জ্বেলে দিয়ে রাজনীতির রুটি সেঁকছেন আপনি।”  এক্সবার্তায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে এই মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

তিনি লিখেছেন, “উস্কানি আপনি দিয়েছেন তাই দায় আপনার, এখন পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে দেখে বিপাকে পড়ে আবেদন জানাচ্ছেন।

তবে শুনে রাখুন, আপনার সৃষ্টি করা এই ধ্বংসকারী উন্মাদরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, ওরা আপনার ওপর নির্ভরশীল নয় বরং আপনি ওদের ওপর নির্ভরশীল, তাই ওদের বয়ে গেছে আপনার আবেদন শুনতে।

আর একটা বিষয় জেনে রাখুন আপনার ছাপ্পা মেরে জেতা বিধায়ক সাংসদদের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই, গোটা মুর্শিদাবাদ ও মালদার মৌলবাদী গোষ্ঠীর নিয়ন্ত্রণ এখন পিএফআই, সিমি ও আনসারুল বাংলা টিমের মতো জঙ্গি সংগঠনের হাতে।”

You might also like!