Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Dilip Ghosh: ‘‘আমি কারওর সার্টিফিকেট চাইনি”, স্বমেজাজে দিলীপ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৫ জুলাই : ‘‘আমি কারওর সার্টিফিকেট চাইনি। কাউকে ওড়াতেও চাই না। আমার আমলেই এরা আমার কাছে এসেছিলেন। তাদের নিয়ে পার্টি কাজ করে এগিয়েছে।” বিজেপি-তে তাঁর গ্রহণযোগ্যতা নিয়ে এভাবেই চড়া স্বরে মন্তব্য করলেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে তিনি সাংবাদিকদের বলেন, “এখন প্রশ্ন উঠছে দল তা হলে এখন এগোচ্ছে না কেন? সেই উত্তর খুঁজতে হবে।’’ রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, এভাবে একবারে নাম না করেই সুকান্ত-শুভেন্দুকে আক্রমণ শানিয়ে দিলেন দিলীপবাবু। এরপরেই তাঁর সংযোজন, ‘দিলীপ ঘোষ তৈরি রয়েছে। রাস্তায় রয়েছে। কর্মীদের মাঝে রয়েছে। যে কাজ আমায় দেওয়া হয়েছিল, তা আমি করেছি। এখন সুস্থ সবল রয়েছি। দল যে ভাবে ব্যবহার করবে, সে রকম ভাবেই কাজ করব। ম্যায় হু না।’

উল্লেখ্য, এই দিলীপবাবু কিন্তু একেবারে পুরনো দিলীপবাবু। মাঝের পর্বটা অবশ্য একটু অন্যরকম ছিল। একাংশ মনে করছে, দূরত্ব বেড়েছিল। যা দলের নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য মিটিয়েছেন। দিল্লিতে গিয়ে ‘চেয়ার না পাওয়া’ নিয়ে আক্ষেপ প্রকাশ করা দিলীপবাবু এবার ফের প্রথম সারিতে। পুরনোদের সামনে বসানোর বার্তা খোদ শমীক ভট্টাচার্যই দিয়েছেন।

You might also like!