Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Suvendu Adhikari: বাংলার হিন্দুরা এক হলে ২০২৬-এ পরিবর্তন অনিবার্য, দাবি শুভেন্দুর

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ২৪ জুন : “হিন্দু ঐক্যই একমাত্র পথ। হিন্দুরা জোটবদ্ধ না হলে মোথাবাড়ি, মুর্শিদাবাদ, মহেশতলা, বাড়তেই থাকবে আক্রমণ ও হামলা...যদি সারা বাংলার হিন্দুরা এক হয়, তাহলে ২০২৬-এ পরিবর্তন অনিবার্য।” মঙ্গলবার পরিসংখ্যান দাখিল করে এক্সবার্তায় এ কথা লিখলেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি লিখেছেন, “কালীগঞ্জ উপনির্বাচনে মুসলিম অধ্যুষিত সিংহভাগ বুথ গুলিতে বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট হয় 'একক সংখ্যায়' সীমাবদ্ধ অথবা পঞ্চাশের গন্ডি পেরায় নি। বিজেপি প্রার্থী মুসলিমদের ভোট পাননি। আবার হিন্দু সংখ্যাগরিষ্ঠ বুথে প্রায় সবগুলোতেই বিজেপি এগিয়ে। পশ্চিমবঙ্গে হিন্দু ভোটারদের এই ঐক্যের চিত্র আগামী দিনে রাজ্যে হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজ ওড়ানোর ইতিহাস রচনা করতে চলেছে।”

You might also like!