Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Firhad Hakim:‘জানা নেই’, কসবায় চাকরিহারাদের উপর লাঠি নিয়ে মন্তব্য ফিরহাদের

Firhad Hakim
Firhad Hakim

 

কলকাতা:  রাজ্যের শিক্ষা দফতরের কসবা অফিসে শিক্ষকদের উপর লাঠিচালনা নিয়ে দিনভর বিতর্ক হচ্ছে। কিন্তু এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করলেন তাঁর ‘কিছু জানা নেই‘ বলে।

চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখতে অনুরোধ করে মন্ত্রী এ দিন বলেন, “যে যাই বলুক না কেন, আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে।”

ফিরহাদ বলেন, “বিরোধীরা সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিয়ো তুলে ধরছে। প্ররোচনায় পা না দিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই মতো স্কুলে যান এবং কাজে যোগদান করুন। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন সব ঠিক হয়ে যাবে। কোথায় কি হচ্ছে সে সব কান দেওয়ার দরকার নেই।’’

You might also like!