Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Heavy rain: ছুটির দিনে সকাল থেকেই প্রবল বৃষ্টি একাধিক জেলায়

Heavy rain in several districts since morning on holidays
Heavy rain in several districts since morning on holidays

 

কলকাতা, ৭ এপ্রিল: ছুটির দিনে রবিবার সকাল থেকেই প্রবল বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমবাংলার একাধিক জেলায়। এদিন সকাল থেকেই আকাশের মুখভার। কলকাতা ও পার্শ্ববর্তী সব জেলাতেই মেঘলা আকাশ চোখে পড়ে। তীব্র তাপপ্রবাহ কাটিয়ে এদিন সকাল থেকেই শুরু হয়ে গেল বৃষ্টি। আজ সকালেই বজ্রবিদ্যুত্‍ সহ প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়ে যায় তারকেশ্বর-সহ হুগলি জেলার বিভিন্ন এলাকায়। কালো মেঘে ঢেকে যায় চারপাশ। বজ্রবিদ্যুত্‍-সহ ভারী বৃষ্টিপাত চলছে আরামবাগেও। আবহওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যেই বাঁকুড়া, বীরভূম, পূর্ব বর্ধমান, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানেও ঝড়-বৃষ্টি শুরু হয়ে যাবে। বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ২৪ পরগনার কিছু এলাকায়। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।


You might also like!