Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Again heatwave forecast: ফের তাপপ্রবাহের পূর্বাভাস, ১৮ মে অত্যধিক গরমে নাজেহাল হতে পারে দক্ষিণবঙ্গ

Heat wave forecast again
Heat wave forecast again

 

কলকাতা, ১৬ মে: কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফের তাপপ্রবাহের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। আগামী কি ১৮ মে অত্যধিক গরমের পূর্বাভাস দিয়েছেন আবহাওয়া দফতর। একইসঙ্গে জানানো হয়েছে, আগামী কয়েকদিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

৪৮ ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে, বৃষ্টির দেখা নেই কলকাতা-সহ লাগোয়া জেলাগুলিতে, বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও। এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৯.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি বেশি। আলিপুর আবহাওয়া পরিষ্কার ভাবে জানিয়ে দিয়েছে, আগামী কিছু দিন তাপমাত্রা বাড়বে, ১৮ মে দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টি হবে না। তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে।

You might also like!