Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Hajj Mubarak Wishes for Pilgrims: কলকাতায় ফিরলেন রাজ্যের হজযাত্রীরা, বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা নিয়ে হাজির মন্ত্রী ফিরহাদ হাকিম

Kolkata Mayor Firhad Hakim meets Hajj pilgrims
Kolkata Mayor Firhad Hakim meets Hajj pilgrims

 

কলকাতা, ২৮ জুন  : মক্কা ও মদিনা'তে ৪৪ দিন কাটিয়ে এবং হজ যাত্রা সম্পন্ন করে প্রথম পর্যায়ে কলকাতায় ফিরলেন এ রাজ্যের ৩২১ জন হজযাত্রী। শনিবার সকালে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন বাংলার হাজিরা। এদিকে, হাজিদের শুভেচ্ছা জানাতে দমদম নেতাজী সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা নিয়ে হাজির রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। কুশল বিনিময় করেন - পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান ইমরান, রাজ্য হজ কমিটির চেয়ারম্যান খলিলুর রহমান , সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা উন্নয়ন দপ্তরের সচিব পি বি সালিম, কমিশনার শাকিল আহমেদ, সচিব ওবাইদুর রহমান, কলকাতা নাখোদা মসজিদের ইমাম মাওলানা শফিক কাসেমী, রাজ্য হজ কমিটির সদস্য কুতুবুদ্দিন তরফদার, হুগলির জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ শামীম আহমেদ, এ কে এম ফারহাদ, কামরুল হুদা প্রমুখ। এদিন, হজ রাজ্য কমিটির পক্ষে জানানো হয়েছে, চলতি বছরে সাড়ে ৮ হাজারের অধিক হজযাত্রী চলতি বছরের এই পর্বে হজ যাত্রার উদ্দেশ্যে সেখানে রওনা হন। ১৫ দিন ধরেই ফেরার পর্ব চলবে।

You might also like!