Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

গরুপাচার কাণ্ডে গ্রেফতারের পর প্রথমবার ইডি'র জেরার মুখে সায়গল হোসেন

Anubrata Mondal , Saigol Hussion
Anubrata Mondal , Saigol Hussion

 

কলকাতা ও আসানলোন, ৭ অক্টোবর  : গরুপাচার কাণ্ডে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের জেরার সম্মুখীন অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন ৷ গ্রেফতারের পর এই প্রথম ইডি-র জেরার মুখে সায়গল।

গরুপাচার কাণ্ডে অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করতে থেকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের বেশ কয়েকজনের প্রতিনিধি দল কলকাতায় এসে পৌঁছেছে ৷ কলকাতা থেকে তাঁরা সড়কপথে আসানসোল যান ৷ সেখানে আসানসোল সংশোধনাগারে সায়গল হোসেনকে জেরা করছেন ইডি’র গোয়েন্দারা ৷

গত ২৮ সেপ্টেম্বর আসানসোল সিবিআই আদালতে সায়গল’কে জেরা করতে চেয়ে আবেদন করেছিল ইডি ৷ সেই আবেদন মঞ্জুর করেছিল আসানসোল সিবিআই আদালত ৷ সেই মতো শুক্রবার সকালে আসানসোল সংশোধনাগারে পৌঁছায় ইডি’র ছয় সদস্যের দল ৷ জানা গিয়েছে, সায়গল হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য চারজন আধিকারিক ভিতরে গিয়েছেন ৷

ইডি সূত্রের খবর, অনুব্রত মণ্ডলের প্রাক্তন এই দেহরক্ষীর রাজ্যের বিভিন্ন জায়গায় কোটি কোটি টাকার সম্পত্তি রয়েছে ৷ এমনকী তাঁর বাড়ির পরিচারক এবং পরিচারিকার নামেও সম্পত্তি কেনা রয়েছে ৷ আর সেই সম্পত্তির পরিমাণ নিছক কম নয় ৷ রাজ্য পুলিশের একজন কনস্টেবল পদমর্যাদার পুলিশকর্মী কীভাবে এতো বিপুল অংকের সম্পত্তি হল ? কনস্টেবল হয়েও কীভাবে ১০০ কোটির বেশি টাকার মালিক হলেন সায়গল ? এই বিপুল পরিমাণ সম্পত্তির উৎস কী ? তা জানতেই ইডির গোয়েন্দারা আজ প্রথমবার অনুব্রতর প্রাক্তন দেহরক্ষীকে জেরা করছেন ৷

শুধু সায়গল হোসেনের নামে আয় বহির্ভূত সম্পত্তি আছে তেমনটা নয় ৷ অভিযোগ তাঁর মামার বাড়ির আত্মীয়-স্বজনদের মধ্যেও এই সম্পত্তির বাটোয়ারা করা হয়েছে ৷ সায়গল হোসেনের প্রত্যেক আত্মীয়ের সম্পত্তির একটি তালিকা তৈরি করেছেন কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা ৷২০১৫ সালের পর সায়গল হোসেনের সম্পত্তি লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে ৷ যা কয়েকশো কোটি টাকায় গিয়ে পৌঁছয় ৷ কীভাবে এই বিপুল পরিমাণ সম্পত্তি বাড়ল, তা জানতে চাইবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা ৷ 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…