Breaking News
 
BJP : প্রতি মাসে মহিলাদের ৩০০০ অন্নপূর্ণা ভাণ্ডার, সরকারি বাসে মহিলাদের টিকিট ফ্রি পয়লা জুন থেকেই মিলবে সিদ্ধান্ত সরকারের Kunal Ghosh : রাজনৈতিক সৌজন্যে শুভেন্দুকে কুণালের শুভেচ্ছা, তালিকায় শোভনদেব-অসীমা, অনুপস্থিত নয়না West Bengal Cabinet Ministers 2026: :নতুন মন্ত্রিসভায় দায়িত্ব বণ্টন শুরু, দিলীপ-অগ্নিমিত্রাদের কোন দপ্তর? একনজরে তালিকা Suvendu Adhikari : প্রশাসনিক রদবদলে বড় ঘোষণা, প্রথম ক্যাবিনেটে ষাটোর্ধ্ব আমলাদের সরিয়ে দিলেন শুভেন্দু Humayun kabir : পঞ্চায়েত সমিতিতে বড় বিতর্ক, ২৮ কোটির দুর্নীতির অভিযোগে আতাউর, তালা ঝুলল অফিসে Subhendu Adhikari : আগামী সোমবার মন্ত্রিসভা বৈঠকে ডিএ ও পে কমিশন নিয়ে আলোচনা, ইঙ্গিত শুভেন্দুর

 

kolkata

4 months ago

C V Anand Bose: রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খুনের হুমকি মেল, তৎপর প্রশাসন

West Bengal Governor  C.V. Ananda Bose
West Bengal Governor C.V. Ananda Bose

 

কলকাতা, ৭ জানুয়ারি - রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে খুনের হুমকি দিয়ে পাঠানো একটি ই-মেল ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনে পৌঁছয় ওই হুমকি মেল। মেলে রাজ্যপাল আনন্দ বোসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। বিষয়টি প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি জানানো হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে।ঘটনার পর রাতেই রাজ্যপালের নিরাপত্তার দায়িত্বে থাকা আধিকারিকরা বৈঠকে বসেন। রাজ্যপালের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি, কে বা কারা এই হুমকি মেল পাঠিয়েছে তা জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থা। সাইবার বিশেষজ্ঞদের সাহায্যও নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।তবে এই হুমকি মেলকে বিশেষ গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল সি ভি আনন্দ বোস নিজে। তিনি স্পষ্টভাবে বলেন, “শুক্রবার আমি নিরাপত্তা ছাড়াই বাইরে বেরোব। বাংলার মানুষ আমাকে রক্ষা করবেন।”

You might also like!