Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

loksabha election 2024:এগিয়ে আসছে ভোটের দিন; প্রশাসনিক তৎপরতা তুঙ্গে, ব্যস্ত রাজনৈতিক দলগুলিও

loksabha election 2024
loksabha election 2024

 

কলকাতা, ১১ এপ্রিল : লোকসভা নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে প্রশাসনিক তৎপরতা। দম ফেলার ফুরসৎ নেই নির্বাচন কমিশনের আধিকারিকদেরও। ভোটের প্রচারে ব্যস্ত বিজেপি, তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস-সহ সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আগামী ১৯ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট। ওই দিন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার (এসটি), জলপাইগুড়ি (এসসি) ও কোচবিহার (এসসি) লোকসভা আসনে ভোটগ্রহণ। চলতি মাসেই ২৬ তারিখ দ্বিতীয় দফার ভোট। ওই দিন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট সংসদীয় আসনে ভোটগ্রহণ হবে।

লোকসভা নির্বাচনের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে প্রশাসনিক তৎপরতা, ভোটকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সমস্ত ধরনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকা পরিদর্শনে গিয়েছেন নির্বাচন কমিশনের পর্যবেক্ষকরা। পাশাপাশি বিভিন্ন এলাকায় হিংসা, ভীতি প্রদর্শনের মতো ঘটনা রুখতে কেন্দ্রীয় বাহিনী লাগাতার টহল দিচ্ছে।


You might also like!