Breaking News
 
West bengal Assembly Election: ভবানীপুরে হাড্ডাহাড্ডি লড়াই, মমতা বনাম শুভেন্দু, ২০২৬-এর রাজনৈতিক মহারণে শেষ পর্যন্ত নজর কাড়ল কে? West Bengal Assembly Election Result 2026: বাঙালিয়ানা ভরপুর, ধুতি -পাঞ্জাবির সাজে দিল্লির মঞ্চে মোদী, বাংলার জয়ে উচ্ছ্বাসে ভাসল বিজেপি শিবির Suvendu Adhikari Reacts: ‘সোনার বাংলায় নতুন ভোর’, বিজেপির ঐতিহাসিক জয়ে উচ্ছ্বসিত শুভেন্দু, তৃণমূলকে হটিয়ে প্রথমবার ক্ষমতায় গেরুয়া শিবির সরকারি কাগজপত্র সংরক্ষণে কঠোর বার্তা, নথি সরানো যাবে না—মুখ্যসচিবের নির্দেশ Nawsad Siddique: পরিবর্তনের বাংলায় ভাঙড়ে বাজিমাত নওশাদের, আসন বদলে বিপর্যয় শওকতের West Bengal Assembly Election Result 2026: মুসলিম ভোটব্যাঙ্কে বিজেপির এগিয়ে থাকা—কারণ ব্যাখ্যা করলেন শুভেন্দু

 

West Bengal

2 years ago

Lok Shaba Election 2024 : লোকসভায় এবার মালদহ চান, হরিশচন্দ্রপুরের সভা থেকে অনুরোধ তৃণমূল নেত্রীর

Mamata Banerjee
Mamata Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃএবার কী মালদহ তৃণমূলের হবে না ? হরিচন্দ্রপুরের প্রচারে গিয়ে এবার এই প্রশ্ন তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, গত বিধানসভা ভোটে এই মালদহ তৃণমূলকে দু হাত ভরে ভোট দিয়েছে। আর তাতেই বিধানসভা জিততে সুবিধা হয়েছিল। এবার লোকসভার ভোট। এবার মালদহবাসীর থেকে দুটি আসন চান তৃণমূল নেত্রী।

এদিন মালদহ উত্তরে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের জন্য প্রচার করেন তৃণমূল নেত্রী। সেই সভাতেই তিনি জানান, বিধানসভার পর লোকসভাতেও আম এবং আমসত্ত চান তিনি। ভোটের জয়ের পক্ষে তৃণমূল সরকারের কাজের খতিয়ান তুলে ধরেন।

এদিনের সভায় অতিরিক্ত ভিড় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তৃণমূল নেত্রী। সভাস্থলে সবাইকে দেখভালের জন্য মন্ত্রী ইন্দ্রনীল সেনকে নির্দেশ দেন। তবে, এদিনের ভোটের প্রচারে আগাগোড়া তৃণমূল নেত্রীর নিশানায় সেই বাম-বিজেপি এবং কংগ্রেস।


You might also like!