Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Sayantika Banerjee: সজলকে ছাপিয়ে যেতে অভিনব প্রচার কৌশল সায়ন্তিকার! ট্যাব হাতে দুয়ারে পৌঁছলেন তিনি

Sayantika Banerjee
Sayantika Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বরানগর কেন্দ্রের উপ নির্বাচন রয়েছে লোকসভা নির্বাচনের সঙ্গেই। রাজনীতিতে তথাকথিত নবাগতা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় সেখানে লড়ছেন বিজেপি প্রার্থী অভিজ্ঞ সজল ঘোষের বিরুদ্ধে। বিধানসভা আসনটি গতবার তৃণমূলের দখলে থাকলেও নিজের প্রচারে খামতি রাখছেন না তৃণমূল প্রার্থী।

অন্য বিধায়কের এলাকায় গিয়ে ভোট প্রার্থী হলে সাময়িক একটা সমস্যা হয় প্রার্থীর। গতবারের প্রার্থী এই কাজ করেনি, ওই কাজ করেননি এরকম নানা অভিযোগ শুনতে হয় নতুন প্রার্থীকে। সেই সমস্যা দূর করতে এবার অভিনব প্রচারপন্থা নিতে দেখা গেল সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ফিল্মি জগতের সায়ন্তিকা প্রচারে আনলেন আধুনিক টাচ।

প্রচারে বেরিয়ে শুধু মানুষকে নমস্কার জানানো, আশীর্বাদ চাওয়া এতেই দায় সেরে ফেলছেন না তিনি। হাতে ট্যাব নিয়ে রীতিমতো মানুষের দুয়ারে গিয়ে নথিবদ্ধ করছেন তাঁদের সমস্যায় কথা। কোন এলাকায় কী অসুবিধা সেইসব তুলে নিচ্ছেন ট্যাব-এ। কিছু জায়গায় চটজলদি সমাধান, আবার কিছু জায়গায় ভোট মিটলে কাজ করে দেওয়ার আশ্বাস দিচ্ছেন সায়ন্তিকা।

You might also like!