Breaking News
 
CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর Donald Trump & Volodymyr Zelenskyy | জেলেনস্কিকে সরিয়ে নতুন প্রেসিডেন্ট চান ট্রাম্প! ইউক্রেনের নেতৃত্ব বদলের ডাক মার্কিন প্রেসিডেন্টের CJP Delhi Protest : ফের আন্দোলনের প্রস্তুতি সিজেপির, যন্তরমন্তরে প্রতিবাদে নিষেধাজ্ঞা দিল্লি পুলিশের

 

kolkata

2 years ago

ED Raid: নির্বাচনের মুখে রাজারহাটের ব্যাবসায়ীর বাড়িতে হানা দিল ইডি!

Enforcement Department at Newtown (File Picture)
Enforcement Department at Newtown (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভোটের একেবারে মুখে কলকাতার ব্যাবসায়ীর বাড়িতে হানা দিল ইডি আধিকারিকেরা। রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় মঙ্গলবার সকালে পর্যটন ব্যবসায়ীর আবাসনে পৌঁছন ইডি আধিকারিকেরা। পাটনার একটি প্রতারণা মামলায় ওই ব্যবসায়ীর ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি তাঁকে জেরা করা হচ্ছে বলে খবর।

জানা গিয়েছে, ওই ব্যবসায়ীর নাম সন্তোষ বর্মা। দার্জিলিং, পুরী, ভুবনেশ্বর-সহ বিভিন্ন প্রান্তে একাধিক হোটেল রয়েছে তাঁর। রাজারহাটের ভাতেণ্ডা এলাকায় একটি বিলাসবহুল আবাসন রয়েছে তাঁর। মঙ্গলবার সকালে ইডির আধিকারিকরা পৌঁছে যান সন্তোষ বর্মার আবাসনে। বেশ কয়েকঘণ্টা পেরিয়ে গেলেও এখনও তল্লাশি চলছে বলেই খবর।

সূত্র মারফত জানা গিয়েছে, পাটনার একটি ব্যাঙ্ক প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল কলকাতার এই পর্যটন ব্যবসায়ীর। সেই মামলাতেই এই তল্লাশি। ওই ব্যবসায়ীর পাশাপাশি সংস্থার আরেক ডিরেক্টরের বাড়িতেও এদিন হানা দিয়েছেন ইডির আধিকারিকরা। ভোটের (Lok Sabha Election 2024) মুখে সাতসকালে অভিজাত আবাসনে ইডি হানার ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

You might also like!