Breaking News
 
CEC Complaint Row: জ্ঞানেশের বিরুদ্ধে FIR মহুয়ার! ‘সুপ্রিম-নির্দেশের অবমাননা’, মামলা চেয়ে কেন্দ্রের কাছে চিঠি Milan Pradhan in 2007 case: মিলনের শ্যোন অ্যারেস্ট নিয়ে নতুন মোড়! সিঙ্গল বেঞ্চের নির্দেশের বিরোধিতায় ডিভিশন বেঞ্চে রাজ্য Nandigram Bye Election : জেলবন্দি মিলনের হয়ে মাঠে অর্পিতা! মমতা-রাহুলকে ধন্যবাদ, শুক্রবার থেকেই নন্দীগ্রামে প্রচার Festival Firecracker Curbs: বাজি পোড়ানোয় কড়া নিষেধাজ্ঞা! উৎসবের মরশুমে লেজার লাইটও বন্ধ রাখার নির্দেশ বম্বে হাই কোর্টের Annapurna Bhandar: বেহাল রাস্তা সারাতে অন্নপূর্ণার টাকা! নিজের ২ মাসের ভাতা দান বিজেপি নেতার স্ত্রীর TMC name-symbol row: মমতার ‘প্রতীক-যুদ্ধ’! সিদ্ধান্ত নিতে কত সময়, কমিশনের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট

 

kolkata

1 month ago

ED raids 12 places: ফের সক্রিয় ইডি; সব্যসাচী ও তাঁর ঘনিষ্ঠের বিভিন্ন ঠিকানায় তল্লাশি

Ex-Trinamool MLA Sabyasachi Dutta
Ex-Trinamool MLA Sabyasachi Dutta

 

কলকাতা, ৩১ জুলাই : ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এবার তৃণমূল কংগ্রেস নেতা সব্যসাচী দত্ত ও তাঁর ঘনিষ্ঠের বিভিন্ন ঠিকানায় তল্লাশি চালাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। শুক্রবার সকাল থেকে পার্ক স্ট্রিট, খিদিরপুর-সহ কলকাতা ও শহরতলির মোট ১১টি ঠিকানায় সব্যসাচী ও তাঁর ঘনিষ্ঠদের বিরুদ্ধে তল্লাশি অভিযান শুরু হয়েছে। উল্লেখ্য, গত ৮ জুন তোলাবাজির অভিযোগে সব্যসাচীকে গ্রেফতার করেছিল বিধাননগর উত্তর থানার পুলিশ। তার পর তৃণমূল নেতাকে নিয়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। এর আগে সব্যসাচীর রাজারহাটের ফ্ল্যাট এবং ব্যাঙ্কের লকার মিলিয়ে প্রায় সাড়ে তিন কেজি সোনার সন্ধান পেয়েছিলেন তদন্তকারীরা। এবার তৃণমূল নেতা সব্যসাচী দত্তের বিরুদ্ধে আবারও সক্রিয় হল কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

You might also like!