kolkata

2 years ago

Banglar Saree: দীপাবলীর নয়া ধামাকা! বঙ্গভবনে নয়া বিপণির উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee at Kalipuja Innauguration
Mamata Banerjee at Kalipuja Innauguration

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বুধবার কালীপুজোর উদ্বোধন শুরু করলেন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিনই তিনি ভার্চুয়াল মাধ্যমে দিল্লিতে 'বাংলার শাড়ি'-র নয়া বিপণীর উদ্বোধন করেন। দিল্লির বঙ্গভবনে এই নয়া বিপণী খোলা হয়েছে সরকারের তরফে। দিল্লিতে প্রচুর সংখ্যায় বাঙালি বসবাস করেন। এই বিপণি উদ্বোধনের ফলে প্রবাসে বাঙালিরা এখন থেকে সহজে বাংলায় তৈরি শাড়ি কিনতে পারবেন। এছাড়াও প্রচুর সংখ্যক অতিথি দিল্লি গেলে বঙ্গভবনে গিয়ে ওঠেন। তাঁদের কাছেও রাজ্যের তৈরি শাড়ি কেনার সুযোগ থাকবে। ধীরে ধীরে দেশের একাধিক রাজ্যে এই বিপণী চালু করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 

You might also like!