Breaking News
 
Chinmoy Prabhu: চিন্ময় প্রভুর মুক্তির দাবিতে কলকাতায় ফের বিক্ষোভ, সন্ন্যাসীদের মিছিলে পুলিশি বাধায় উত্তেজনা Flydubai Attack: ৯/১১-র পর বিমানে ‘অস্ত্র’ নিয়ে বড় বদল, সেই নিয়মের সুযোগেই জঙ্গি হামলা? প্রকাশ্যে সরকারি বিবৃতি Siliguri Cow Smuggling Row: গরুচোর সন্দেহে গণপিটুনিতে মৃত্যু যুবকের, ভাঙচুর একাধিক গাড়ি, উত্তেজনা WB Special Ration Package: পুজোর আগে রেশনে ‘ফেস্টিভ প্যাকেজ’! অর্ধেক দামে ময়দা-চিনি-সুজি, জানুন বিস্তারিত Suvendu on Mamata : নন্দীগ্রামে মমতার চোট নিয়ে ফের তদন্তের নির্দেশ, রিপোর্ট হাতে শুভেন্দু, ভোটের পর শুরু তদন্ত প্রক্রিয়া Bayron Biswas: বাড়িতেই অগ্নিদগ্ধ ঋতব্রতপন্থী বিধায়ক বায়রন বিশ্বাস, শারীরিক অবস্থা আশঙ্কাজনক

 

kolkata

1 year ago

Weather Forcast: পূর্বাভাস থাকলেও পুজোয় ভোগাবে না বৃষ্টি, আবহাওয়া থাকবে মনোরমই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৭ অক্টোবর : দক্ষিণ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পুজোর সময়ও বৃষ্টি হতে পারে, তবে পূর্বাভাস থাকলেও পুজোয় ভোগাবে না বৃষ্টি। আবহাওয়া থাকবে মূলত মনোরমই। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার, অষ্টমী-নবমী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে জেলার সব জায়গায় বৃষ্টি হবে না। কিছু অংশে চলবে বৃষ্টি। কোনও জেলাতেই সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি।

আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের চার জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই চার জেলা হল উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর। বাকি জেলাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কোনও সতর্কতা জারি করার মতো পরিস্থিতি তৈরি হয়নি। উত্তরবঙ্গেও আগামী শনিবার, অষ্টমী-নবমী পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে হালকা থেকে মাঝারি। জেলার সব অংশে বৃষ্টি হবে না। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৩ ডিগ্রি বেশি।

You might also like!