Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Durga puja 2025: বৃহস্পতিবার কলকাতার পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

West Bengal chief minister Mamata Banerjee
West Bengal chief minister Mamata Banerjee

 

কলকাতা, ৩১ জুলাই : চলতি বছর সেপ্টেম্বরে শারদোৎসব। ফলে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাড়ায় পাড়ায় মণ্ডপ তৈরির কাজ। শারদোৎসবের প্রস্তুতিতে রাজ্য সরকারও। চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহের আগেই শুরু হয়ে যাবে দুর্গাপুজো। তাই জুলাই মাসের শেষ দিনে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার সকল পুজো কমিটিকে নিয়ে বৈঠকে বসবেন। এদিন বিকেল ৫টা থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হবে ওই বৈঠক। বৈঠকে মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ, কলকাতা পুলিশের কমিশনার মনোজ বর্মা এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পুজো উদ্যোক্তাদের পাশাপাশি এদিনের আলোচনায় অংশ নেওয়ার কথা পুলিশ, পুরসভা, দমকল, সিইএসসি, পরিবহণ বিভাগের শীর্ষ আধিকারিকদেরও।

You might also like!