Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

5 months ago

Kazi Nazrul Islam Death Anniversary: কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর

National Poet Kazi Nazrul Islam
National Poet Kazi Nazrul Islam

 

কলকাতা ২৯ আগস্ট : বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স হ্যান্ডেলে এক বার্তায় তিনি জানান - 'বল বীর, চির উন্নত শির!' কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবসে জানাই আমার আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। কবি কাজী নজরুল ইসলাম আমাদের হৃদয়ে আছেন। তাঁর ধর্মনিরপেক্ষতার আদর্শকে আমরাই বহন করে চলেছি। তাঁর জীবন, আদর্শ ও কর্মকে নতুন প্রজন্মের কাছে আরো ভালোভাবে তুলে ধরতে আমাদের সরকার অনেক কিছু করেছে। তাঁর জন্মস্থান আসানসোলের কাছেই আমরা প্রতিষ্ঠা করেছি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। তাঁকে শ্রদ্ধা জানিয়ে অন্ডালের গ্রীন ফিল্ড বিমানবন্দরটির নামকরণ করেছি কাজী নজরুল ইসলাম আন্তর্জাতিক বিমানবন্দর। গড়ে তোলা হয়েছে 'নজরুল তীর্থ' এবং 'নজরুল ইসলাম আকাদেমি'। এই আকাদেমি থেকে আমরা নিয়মিত কবির ওপর গবেষণামূলক বই প্রকাশ করছি। কলকাতায় একাধিক মেট্রো স্টেশনেও আমরা তাঁর নাম জড়িয়ে নিয়েছি। তাঁর মৃত্যুদিনে আমাদের অঙ্গীকার, রবীন্দ্র - নজরুলের বাংলা ভাষার অপমান আমরা কিছুতেই মানবো না। এর প্রতিকারের জন্য যা যা করা দরকার, আমরা করব।উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ার ফেসবুক পেজে তিনি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন ।

You might also like!