Breaking News
 
Nirmala Sitharaman: ‘অন্যায়ের বিরুদ্ধে তরুণদের প্রতিবাদ স্বাভাবিক’—নিট বিতর্কে মুখ খুললেন নির্মলা, সরকারের প্রশংসায় পঞ্চমুখ অর্থমন্ত্রী BJP Protest March: ‘আরশোলা’র অরাজকতার বিরুদ্ধে দেশপ্রেমের মিছিল’, জাতীয় পতাকা হাতে কলকাতার দুই প্রান্তে বিজেপির পদযাত্রা Abhishek Banerjee: লোকসভার স্পিকারের সঙ্গে বৈঠকে অভিষেক, একসঙ্গে তুললেন দুই গুরুত্বপূর্ণ ইস্যু NCPI: এনডিএ বৈঠকে ডাক, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ! বিজেপিমুখী কি এনসিপিআই সাংসদরা? CM Suvendu Adhikari: সিকিম সুড়ঙ্গ দুর্ঘটনায় নিহতদের পরিবারে স্বস্তি, চাকরি-ক্ষতিপূরণের চেক তুলে দিলেন মুখ্যমন্ত্রী CJP Protest: ধর্মতলা অশান্তিতে বাড়ল গ্রেপ্তার, ছদ্মবেশে মিছিলে ঢোকার অভিযোগে পুলিশের জালে আরও দু’জন

 

Game

5 months ago

Rabada: বিশ্বকাপে কেউ ফেভারিট নয়, মনে করেন রাবাদা

Kagiso Rabada
Kagiso Rabada

 

নয়া দিল্লি, ৭ ফেব্রুয়ারি : টি-টোয়েন্টি ক্রিকেটে দারুন ছন্দে আছে ভারত। তাই এবারের বিশ্বকাপের ফেভারিট ভারতকে বলা হচ্ছে। কিন্তু এমনটা মানতে নারাজ কাগিসো রাবাদা। দক্ষিণ আফ্রিকার এই তারকা পেসারের মতে, এবারের বৈশ্বিক আসর সবার জন্য উন্মুক্ত। ব্রিজ টাউনে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েই ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল রোহিত শর্মার ভারত। ওই বিশ্বকাপের পর নয়টি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ভারত। এবারের বিশ্বকাপ হচ্ছে উপমহাদেশে, ভারত ও শ্রীলঙ্কার যৌথ-আয়োজনে। সাম্প্রতিক ফর্মের পাশাপাশি কন্ডিশন বিবেচনায় ভারতকেই বিশ্বকাপের ফেভারিট মনে করা হচ্ছে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাবাদা বলেছেন, এবারের আসরে শিরোপা জিততে পারে যে কেউ। “এই টুর্নামেন্টে কাউকে ফেভারিট বলতে পারবেন না। আমার মনে হয়, শিরোপার দাবিদার সবাই। আমরা নিশ্চিতভাবেই সেই সুযোগটি নিতে চাইব। ভারতীয় শিবিরে কী চলছে আমি নিশ্চিত নই। তবে এই টুর্নামেন্ট পুরোপুরি উন্মুক্ত।”

You might also like!