Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

Game

1 hour ago

English Premier League: ইংলিশ প্রিমিয়ার লিগ, লিভারপুলের বিরুদ্ধে ম্যানচেস্টার সিটির জয়

Haaland Converts Penalty for Manchester City
Haaland Converts Penalty for Manchester City

 

ম্যানচেস্টার, ৯ ফেব্রুয়ারি : অ্যানফিল্ডে রবিবার রাতে প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ম্যাচটি ২-১ গোলে জিতেছে সিটি লিভারপুলের বিরুদ্ধে। প্রথমার্ধের ছন্দহারা লিভারপুল জ্বলে ওঠে দ্বিতীয়ার্ধে। ম্যাচের ৭৪ মিনিটে দুর্দান্ত এক ফ্রি কিক থেকে অলরেডদের এগিয়ে দেন হাঙ্গেরির মিডফিল্ডার সোবোসলাই। তবে ম্যানচেস্টার সিটি ঘুরে দাঁড়ায় নির্ধারিত সময় শেষ হওয়ার ছয় মিনিট আগে। ৮৪ মিনিটে পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্ডো সিলভার দারুণ গোলে সমতায় ফেরে সিটি। আর যোগ করা সময়ের প্রথম মিনিটে ডি-বক্সে ম্যাথিউস নুনেসকে লিভারপুল গোলরক্ষক ফাউল করলে পেনাল্টি পায় সিটি। স্পট কিক থেকে গোল করেন হলান্ড। চলতি মরসুমে লিগে ২১তম গোল হল তাঁর। শেষ দিকে অনেক চেষ্টা করেও গোলের দেখা পায়নি লিভারপুল। ফলে ঘরের মাঠ থেকে হার নিয়েই মাঠ ছাড়তে হয় স্লটের দলকে। উল্লেখ্য, সিটির মাঠে নভেম্বরে প্রথম লেগে ৩-০ গোলে উড়ে গিয়েছিল লিভারপুল। ঘরের মাঠে প্রতিশোধ নিতে পারল না তারা। ২৫ ম্যাচে ১৫ জয় ও পাঁচ ড্রয়ে ৫০ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিটি। সমান ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে আছে আর্সেনাল। আর ষষ্ঠ স্থানে লিভারপুলের পয়েন্ট ৩৯।

You might also like!