Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Update : উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা মার্চ থেকেই চড়বে পারদ

Kolkata Weather
Kolkata Weather

 

কলকাতা, ২৬ ফেব্রুয়ারি  : দিনে গরম রাতে কিছুটা হলেও ঠান্ডা আবহাওয়া। ঠান্ডা- গরমের এই মিশ্র আবহাওয়াই আপাতত চলবে। এভাবেই চলবে ফেব্রুয়ারি মাসের বাকি কয়েকটি দিনও। তাপমাত্রার বিরাট কিছু পরিবর্তন অর্থাৎ বৃদ্ধি কিংবা হ্রাসের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।


আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানিয়েছেন, "ফেব্রুয়ারি মাসে তাপমাত্রা বৃদ্ধির কোনও সম্ভাবনা নেই। কলকাতার ক্ষেত্রে দিনের তাপমাত্রা ৩২ ডিগ্রি থেকে ৩৩ ডিগ্রির মধ্যে থাকবে। রাতের তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রি থেকে ২৪ ডিগ্রির মধ্যে। মার্চ মাস থেকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা থাকছে। সেক্ষেত্রে মার্চে কলকাতার তাপমাত্রা ৩৫ ডিগ্রি ছুঁতে পারে। দক্ষিণবঙ্গে আগামী ৫ দিন কোথাও কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। যদিও উত্তরবঙ্গের পাঁচটি জেলার মধ্যে দু’টো জেলায় বৃষ্টির পূর্বাভাস মিলেছে৷ দার্জিলিং ও কালিম্পং জেলার একটি বা দু’টি জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে।" ঠান্ডা গরমের এই ওঠা নামার কারণে অস্বস্তিতে জনজীবন।

You might also like!