Breaking News
 
CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা Seventh state pay commission : রাজ্যে নতুন বেতন কমিশন, সপ্তম পে কমিশনের ঘোষণা শুভেন্দু সরকারের, ডিএ নিয়ে আপাত অনিশ্চয়তা West Bengal Education Department : শিক্ষাক্ষেত্রে মানোন্নয়নের উদ্যোগ, শিক্ষাদপ্তরের কাছে সাহায্যের আবেদন বিধায়ক শংকরের

 

kolkata

1 year ago

Calcutta University : উধাও কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার্থীর উত্তরপত্র! বিপাকে ১২০ জন ছাত্র

Calcutta University
Calcutta University

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  বাংলার শিক্ষা ব্যবস্থা যে প্রায় তলানিতে পৌঁছেছে তার পরিচয় পাওয়া গিয়েছিলো হাজার হাজার শিক্ষকের বেআইনি নিয়োগের সময়ই। এবার শিক্ষকেরাই হারিয়ে ফেললেন ১২০ জন ছাত্রের খাতা। এবারের ঘটনা কলকাতা বিশ্ববিদ্যালয়ের। জানা যাচ্ছে, স্নাতকোত্তর (MA)-র প্রথম বর্ষের ১২০ জন পরীক্ষার্থীর উত্তরপত্র উধাও হয়ে গিয়েছে। খবরে প্রকাশ, ৩ জন পরীক্ষকের কাছে ছিল খাতাগুলি। তার মধ্যে একজন কোঅর্ডিনেটরের কাছে খাতা জমা দিয়েছিলেন। সেখান থেকে খাতা হারিয়ে গিয়েছে। আর বাকি দুজনের কাছ থেকেও হারিয়ে গিয়েছে খাতা। কিন্তু কিভাবে ঘটলো এমন ভয়ঙ্কর ঘটনা! স্তম্ভিত সাধারণ মানুষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে বহু কলেজ। তেমনই একটি কলেজের ঘটনা।

কিন্তু এখন কি করা হবে? এই নিয়ে প্রশ্ন উঠেছে। কয়েকটি প্রস্তাবও এসেছে। তাদের অন্যান্য বিষয়ের মধ্যে সর্বোচ্চ নম্বর দেওয়া হোক অথবা আবার পরীক্ষা নেওয়া হোক। আর যাঁরা খাতা হারিয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। তবে দ্বিতীয়বার পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবেন কি না তা নিয়ে উঠেছে প্রশ্ন।

You might also like!