Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

West bengal Assembly: বিধানসভার বাইরে লাড্ডু বিতরণ কর্মসূচি বিজেপির

Laddu distribution outside the Assembly
Laddu distribution outside the Assembly

 

কলকাতা, ১৮ জুন : গতকাল ওবিসি মামলায় হাইকোর্টে বড়সড় ধাক্কা খায় রাজ্য সরকার। কালীগঞ্জে উপভোটের প্রচারে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী ও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা। সেখানেই বিধানসভায় লাড্ডু বিতরণ কর্মসূচির ঘোষণা করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন বিজেপি বিধায়করা বিধানসভার বাইরে বাজনা বাজিয়ে মিষ্টি বিতরণ করেন। শুধু তাই নয়, সাধারণ মানুষকেও এই মিষ্টি দেওয়া হয়। বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি বলেন, “মমতার সরকার বারবার হিন্দু বিরোধী ওবিসি বিল নিয়ে এসেছিল। হাইকোর্ট থাপ্পর মেরে সেই বিলে স্থগিতাদেশ দিয়েছে। এই সরকার তোষণের রাজনীতি করছে।” মঙ্গলবার ১৪০ জনজাতিকে নিয়ে রাজ্য সরকারের বিজ্ঞপ্তিতে জুলাই পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট। তারপরেই লাড্ডু বিতরণ করে উৎসব কর্মসূচির ঘোষণা করেন বিরোধী দলনেতা।

You might also like!