Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Abhishek Banerjee:শ্রীরূপার বিরুদ্ধে অশ্লীল মন্তব্যের অভিযোগে অভিষেকের বিরুদ্ধে, কমিশনে বিজেপি

Abhishek Banerjee
Abhishek Banerjee

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীকে নিয়ে কুরুচিকর এবং অশ্লীল মন্তব্য করার অভিযোগ উঠেছিল তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এবার এনিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল বিজেপি। পালটা দিয়েছে তৃণমূলও। তাদের কটাক্ষ, যে দল রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রীকে সম্মান করে না, তারা আবার নারীর সম্মান নিয়ে কথা বলছে!

চিঠিতে বিজেপির দাবি, মালদহ দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরীর সম্পর্কে ‘নারীবিদ্বেষী’, ‘কুরুচিকর’ মন্তব্য করেছিলেন অভিষেক। ঠিক কী বলেছিলেন তিনি? বিজেপির পোস্ট করা ভিডিও অনুযায়ী নির্বাচনী প্রচারে অভিষেক বলেছিলেন, “আপনি নির্ভয়া নন, আপনি নির্মম, আপনি বেহায়া, আপনি নিরুদ্দেশ, আপনি ব্যর্থ।” এই ‘বেহায়া’ শব্দটি নিয়ে অভিষেকের বিরুদ্ধে কমিশনে নালিশ ঠুকেছে গেরুয়া শিবির। তাঁদের দাবি, এই মন্তব্যের শাস্তিস্বরূপ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের নির্বাচনী  প্রচারে নিষেধাজ্ঞা চাপানো হোক। 

বিজেপিকে পালাট দিয়েছে তৃণমূলও। দলীয় এক্স হ্যান্ডে শুভেন্দু অধিকারীর বক্তব্যের একটি কোলাজ ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখানো হয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী ও প্রশাসনকে কীভাবে বেলাগাম ভাষায় তিনি আক্রমণ করেছেন। সঙ্গে তৃণমূলের কটাক্ষ, যে দলের উপরতলার নেতা থেকে নিচুতলার কর্মীরা মহিলাদের কুৎসিত ভাষায় আক্রমণ করেন, তাঁরা আবার নারীদের সম্মান নিয়ে কথা বলছে!


You might also like!