Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

হোটেল থেকে মাঝরাতে আহত অবস্থায় উদ্ধার এক বাংলাদেশি রূপান্তরকামী মহিলা

woman  rescued (symbolic picture)
woman rescued (symbolic picture)

 

কলকাতা, ১১ মে, ঃ কলকাতার এক বিলাসবহুল হোটেল থেকে মাঝরাতে আহত অবস্থায় উদ্ধার করা হল এক রূপান্তরকামী মহিলাকে। পুলিশ তাঁর পরিচয়পত্র যাচাই করলে দেখা যায়, তাঁর ভারতে থাকার সরকারি সমস্ত নথিপত্রই ভুয়ো। বাইপাসের ধারের ওই হোটেল শহরের প্রথম সারির হোটেলগুলির একটি। রাত সাড়ে ১২টা নাগাদ সেখান থেকে পুলিশে খবর যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হোটেলের লবি থেকে উদ্ধার করে তাঁকে।

পুলিশকে ওই রূপান্তরকামী জানিয়েছেন, তিনি বাংলাদেশের বাসিন্দা। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে কলকাতায় রয়েছেন। বাইপাসের ধারের ওই হোটেলে তাঁর স্বামী আদিল শেখ এবং এক বন্ধু ‘টাইগার’-এর সঙ্গে থাকছিলেন তিনি। আদিল গুজরাতের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী। টাইগার থাকেন কাশ্মীরের। পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী এবং ‘বন্ধু’র হাতেই শারীরিক নিগ্রহের শিকার হয়েছেন তিনি। পুলিশকে ওই মহিলা জানান, উলুবেড়িয়ায় একটি বিয়েতে যোগ দিতে তাঁরা এসেছিলেন ২ মে। তার পর থেকে কলকাতাতেই রয়েছেন। পুলিশ অনেক অসংগতি পেয়েছে। তদন্ত চলছে।

You might also like!