Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

kolkata

2 years ago

Arms Recover:আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়িতে অস্ত্রভাণ্ডার! নরেন্দ্রপুর এলাকায় চাঞ্চল্য, গ্রেফতার ২

Arms recovered from Ashutosh College student's house
Arms recovered from Ashutosh College student's house

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আশুতোষ কলেজের পড়ুয়ার বাড়িতে অস্ত্রভাণ্ডার! ভোটের মুখে আচমকা পুলিশি হানায় পর্দাফাঁস। ওই ছাত্র-সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। অস্ত্র চোরাচালানের সঙ্গে ওই কলেজ পড়ুয়া যুক্ত কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে একজন আশুতোষ কলেজের রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় বর্ষের ছাত্র। যাদের গ্রেফতার করা হয়েছে তাদের নাম বিজয় হালদার ওরফে ভুতম, হিরন্ময় নস্কর ওরফে রানা। এদের কাছ থেকে উদ্ধার হয়েছে ১টি ওয়ান সটার, ২টি ৭ এম এম পিস্তল, লাইভ কার্তুজ ৩০ রাউন্ড, ৫ কেজি বারুদ, সুতলি ২৫টি বান্ডিল। হিরন্ময়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই অস্ত্র। 

বিজয় দাগী আসামি হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে খুনের মামলাও আছে। এর আগেও সে গ্রেফতার হয়েছিল। কোথা থেকে এই অস্ত্র এল, তা খতিয়ে দেখছে পুলিশ। এরা অস্ত্র চোরাচালান কারবারের সঙ্গেও যুক্ত কিনা তাও তদন্ত করবে পুলিশ। 

ডিএসপি ক্রাইম বারুইপুর পুলিশ জেলা ফয়সেল বিন আহমেন বলেন, ভোটের মধ্যে পুলিশ এমনিতেই বেশি সতর্ক। তার মধ্যে এই অস্ত্রভাণ্ডারের খবর গোপনে তাঁদের কাছে আসে। সেই প্রেক্ষিতেই তল্লাশি অভিযান শুরু করেন তাঁরা। দুজনকে গ্রেফতার করার পরই জানা যায়, তাদের মধ্যে একজন আশুতোষ কলেজে পড়ে। 

সোমবারই পাণ্ডুয়ার তিন্না নেতাজী পল্লি কলোনিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত্যু হয়েছে এক কিশোরের। গুরুতর জখম আরও দুই কিশোর। তাদের মধ্যে একজনের হাত উড়ে গেছে বলে জানা গেছে। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে দুজনের চিকিৎসা চলছে। 


You might also like!