Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Anti Shubhendu poster again in Kanthi : ফের কাঁথিতে শুভেন্দু-বিরোধী পোস্টার

Anti Shubhendu poster again in Kanthi
Anti Shubhendu poster again in Kanthi

 

পূর্ব মেদিনীপুর, ১৭ সেপ্টেম্বর : বিশ্বকর্মার পুজোর দিনে আবারও অস্বস্তিতে অধিকারী বাড়ির মেজ ছেলে। শনিবার সকালেই কাঁথির শান্তিকুঞ্জের বিভিন্ন এলাকায় মানুষের চোখে পড়ে নানা পোস্টার। এই পোস্টারকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে কাঁথি শহরে। কে বা কারা এই পোষ্টার দিয়েছে, তা এখনও জানা যায়নি। জানা গিয়েছে, সম্প্রতি বিজেপির নবান্ন অভিযানে শুভেন্দুর একটি মন্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে যায়। সেই মন্তব্যকে হাতিয়ার করে তাঁর বিরুদ্ধে এই পোস্টার দেওযা হয়েছে। পাশাপাশি আরও একটি পোস্টারে লেখা হয়েছে, বাংলার সবচেয়ে বড় চোর। এদিন সকালে কাঁথির মহকুমা শাসক দফতর চত্বর, কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড, কাঁথি-খড়্গপুর বাইপাস, কাঁথি মেছেদা বাইপাস ও পদ্মপুকুরিয়ার বিস্তীর্ণ এলাকায় এই পোষ্টার লক্ষ্য দেখা যায়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জর চারপাশে পড়ে এই পোষ্টার। অধিকারী পরিবারে কোনও সদস্য বাড়ি থেকে বেরোলেই চোখে পড়বে এই পোষ্টারগুলি। তবে এই ঘটনা প্রথম নয়। সাম্প্রতিককালে কাঁথির বিস্তীর্ণ এলাকায় শুভেন্দুর নামে সিবিআই তদন্ত চাই বলেও পোস্টার পড়েছিল। বিজেপির পক্ষ থেকে শাসকদলের চক্রান্ত বলে দাবি করা হয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…