Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

5 months ago

Dilip Ghosh: “দেশবিরোধী”, সরাসরি তৃণমূলকে কটাক্ষ দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৩ সেপ্টেম্বর : ধর্মতলায় তৃণমূলের মঞ্চ ভারতীয় সেনার তরফে খোলার ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক পারদ ক্রমশ চড়ছে। এই পরিস্থিতিতে বিজেপি নেতা দিলীপ ঘোষ সরাসরি তৃণমূলকে দেশবিরোধী বললেন। বুধবার ইকোপার্কে প্রাতঃভ্রমণে এসে সাংবাদিকদের কাছে এমনই মন্তব্য করেন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সোমবারই অভিযোগ করেছিলেন, সেনা বিজেপির হয়ে কাজ করছে! এই মন্তব্যের বিরোধিতা করে বিজেপি সহ অন্যান্য রাজনৈতিক দল সরব হয়। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মনে করেন, মমতা ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন এবং সেনাকে অপমানের দায়ে তাঁর পদত্যাগ করা উচিত। সেই বিতর্কের আগুনে কার্যত আরও ঘি ঢেলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর কথায়, ভারতীয় সেনা দেশবাসীর গর্বের প্রতীক, সম্মানের প্রতীক। এইসব মন্তব্য করে আদতে শুধু সেনা নয়, দেশকে অপমান করা হচ্ছে।

দিলীপবাবু বলেন, ''সেনার সঙ্গে বাংলার রাজনৈতিক দল, সরকার ঝগড়া করছিল, এখন পুলিশও করছে। এতে কার লাভ হবে? পশ্চিমবঙ্গ কি ভারত থেকে আলাদা হয়ে যাবে নাকি? এই করতে গিয়ে তৃণমূল এবং এখানকার সরকার দেশবিরোধী হয়ে যাচ্ছে।''
মমতার অভিযোগের প্রেক্ষিতে দিলীপবাবু এও বলেন, ''বাংলায় যদি আইনশৃঙ্খলার এই হাল হয় তাহলে রাষ্ট্রপতি শাসনও হবে, সেনাও নামবে।'' সেটা যাতে না হয়, তার জন্য তৃণমূল নেতা-মন্ত্রীদের নিজেদের ঠিক রাখার 'পরামর্শ' দেন দিলীপবাবু।

You might also like!