Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Weather Update : শীতের বিদায়, কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধিরই পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দফতর

Weather Update
Weather Update

 

কলকাতা, ১৭ ফেব্রুয়ারি : এ বছরের মতো শীতের আমেজ উপভোগ করার দিন শেষ হতে চলল। কলকাতা ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা বৃদ্ধিরই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার পাশাপাশি তাপমাত্রার পারদ চড়বে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, ১৯ ফেব্রুয়ারির পর পুরোপুরি উধাও হয়ে যেতে পারে শীতের আমেজ। আবহবিদরা জানিয়েছেন, ১৯ ফেব্রুয়ারির পর থেকে কলকাতায় দিনে অথবা রাতে ঠান্ডার অনুভূতি প্রায় থাকবে না বললেই চলে। দিনের তাপমাত্রা ছাপিয়ে যেতে পারে ৩০ ডিগ্রির গণ্ডি। জেলাগুলিতে রাতের দিকে এখনও কিছু দিন ঠান্ডার আমেজ অনুভূত হতে পারে।


আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী কয়েক দিন কলকাতা-সহ রাজ্যের অধিকাংশ জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে। ৪ থেকে ৫ দিনে তাপমাত্রা বাড়তে পারে প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের পরিবর্তে এখন হাওয়া বইছে দক্ষিণ-পশ্চিম দিক থেকে, পাশাপাশি বঙ্গোপসাগরে পূর্ব বাংলাদেশ সন্নিহিত অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। যে কারণে রাজ্যে সাগরের দিক থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে। শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। এদিন ভোরের দিকে ঘন কুয়াশার চাদরে ঢাকা ছিল কলকাতা ও সংলগ্ন জেলাগুলি।

You might also like!