Breaking News
 
Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল? Goa night club fire: গোয়ার নৈশক্লাবে পার্টির মাঝেই ফাটল সিলিন্ডার, আগুনে পুড়ে মৃত অন্তত ২৫

 

kolkata

1 week ago

Tathagata Roy: অভিষেকের ‘ডিজিটাল যোদ্ধা’, কটাক্ষ তথাগতের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২৮ নভেম্বর : ডিজিটাল দুনিয়ায় সেনা নামাতে তৃণমূলে নতুন কর্মসূচি চালু করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। কর্মসূচির পোশাকি নাম ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’। শুক্রবার বিষয়টিকে নিয়ে কটাক্ষ করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। তথাগতবাবু এক্সবার্তায় লিখেছেন, “ভাইপো অভিষেক কিছু ‘ডিজিটাল যোদ্ধা’ চালু করেছেন। এরা বেশিরভাগই এত বোকা এবং অসভ্য নরপশু যে কেবল অশ্লীল ভাষায় গালিগালাজ করতে পারে। কেউ কেউ এতটাই বিকৃত মানসিকতার যে তারা আমাকে দেশের স্বাধীনতা আন্দোলনে বিজেপির অবদান সম্পর্কে জিজ্ঞাসা করে।” প্রসগত, তৃণমূলের দাবি, নয়া কর্মসূচি ঘোষণা হওয়ার পর লক্ষাধিক আবেদন জমা পড়েছে।

You might also like!