Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Golpark Fire:গোলপার্কে একটি বাড়িতে আচমকা ভয়াবহ আগুন।

Golpark fire incident
Golpark fire incident

 

কলকাতা, ৩০ জুন : দক্ষিণ কলকাতায় বালিগঞ্জে গোলপার্কে একটি বাড়িতে সোমবার আচমকা আগুন লাগে। অটো স্ট্যান্ড থেকে মাত্র ১ মিনিট দূরত্বে থাকা একটি ফ্ল্যাটের নীচের তলায় মিটার বক্সে এই ঘটনা হয়। সকাল সাড়ে সাতটায় এই আগুন লেগে যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

ওই ফ্ল্যাটের নীচে থাকা ফুটপাতের এক দোকানদার দমকলে খবর দেয়। তড়িঘড়ি দমকল আসে ঘটনাস্থলে। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। মূলত শর্ট সার্কিট থেকে মিটার বক্সে এই আগুন বলে প্রাথমিক অনুমান দমকল কর্মীদের।

এক প্রত্যক্ষদর্শী দীনবন্ধু মাল জানান ‘হঠাৎই আগুন দেখতে পাই, দাউদাউ করে আগুন জ্বলছিল। আমি বাকিদের ডেকে আনি। পুলিশকে জানাতে বলি, কেউ যাচ্ছিল না। আমি তড়িঘড়ি নিজেই ১০১ ডায়াল করি। কোনওভাবেই ফোন লাগছিল না। তবে পরে আমি নিজেই দমকলের অফিসে যাই। দমকল কর্মীদের জানাতেই তড়িঘড়ি তারা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন। তারপর কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

একটি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রায় এক ঘণ্টা পেরিয়ে গেলেও কালো ধোঁয়া বেরচ্ছিল। সকাল থেকেই বৃষ্টি হওয়ার কারণে সরু গলিতে জল জমে ছিল। এর মধ্যে কাজ করতে দমকল বাহিনীদের বেশ বেগ পেতে হয়। বিদ্যুৎ দফতর থেকে বিদ্যুৎ কর্মীরা এসে পরে মূল সংযোগ বিচ্ছিন্ন করেন।

আগুন নিভলেও, জল জমে থাকার কারণে সরু গলিতে শর্ট সার্কিটের আশঙ্কা করে এগোতে পারছে না দমকল কর্মীরা। তবে এখন আগুন নেই, শুধু ধোঁয়া বেরচ্ছে। দমকল আধিকারিক জাভেদ খান জানান, ‘যখন দমকলের কাছে খবর গিয়েছিল তখনই আমরা এসে পড়েছিলাম। নইলে আরও বড় বিপদ হতে পারত। তবে এখানে কোনও বিপদ হয়নি’।


You might also like!