International

2 years ago

Viral News:নদীর উপর দিয়ে বাইক চালিয়ে যুবক এখন শিরোনামে

The youth riding a bike over the river is now in the headlines
The youth riding a bike over the river is now in the headlines

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অবাক হলেই ভাইরাল ভিডিওতে এই দৃশ্য সকলে দেখেছে। অবাক হয়েছে সকলেই। বাইক নিয়ে এসব বিপজ্জনক স্টান্ট দেখাতে গিয়ে বিপদের মুখেও পড়েছেন অনেকে। কিন্তু এবার এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল  হয়েছে যা দেখে একদম অবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। ট্যুইটারে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, এক যুবক নদীর মধ্যে বাইক চালাচ্ছেন। নদীর উপর থাকা সাঁকো বা ছোট ব্রিজ অনেকেই বাইকে চড়ে পার হয়ে থাকেন। কিন্তু নিতান্তই শিভালরি দেখানোর কারণেই ওই যুবকের এই কান্ডকারখানা।

  অনেক সময় বিভিন্ন যাদু খেলায় আমরা এমন দেখা যায়। কিন্তু এটা কোনো যাদু নয়। সাহসী যুবক পিঠে একটা ব্যাগ নিয়ে অবলীলায় সাঁকো দিয়ে বাইক নিয়ে জলে নেমে গেলো। তারপর নদীর মধ্যে একপাক ঘুরে অন্যদিকের পাড়ে উঠে গিয়েছেন। নদীতে জলের পরিমাণও বেশ ভালই ছিল। ভাইরাল ভিডিও দেখে বোঝা গিয়েছে, নদীর গভীরতাও নেহাত কম নয়। কিন্তু কীভাবে ওই যুবক নদীর মধ্যে এমন সাবলীল ভাবে বাইক চালালেন, সেই প্রশ্নই ঘুরছে নেটিজেনদের মনে। তবে এই নিয়ে অনেকে অনেক রকম বলছেন। কেউ বলছেন,এই জাতীয় রিস্ক নেওয়া উচিত হয় নি,অনেকে বলছেন ও নিশ্চই ম্যাজিক জানে। আবার কেউ কেউ বলছেন যে পাথর ওই যুবক দেছে সেই পথে জলের নীচে নিশ্চই একটা সাঁকোর মতো করা আছে। তবে বিস্মিত নাগরিক মহল।



 

You might also like!