Breaking News

 

International

3 years ago

Turkey:তুরস্কে নৌকা ডুবে ২৬ জনের ডুবে যাওয়ার আশঙ্কা

Turkey
Turkey

 

এথেন্স (গ্রীস), ১২ মার্চ : শনিবার এজিয়ান সাগরে উদ্বাস্তু সহ মোট ৩১ জনকে বহনকারী একটি নৌকা ডুবির খবর পাওয়া গিয়েছে। ফার্মাকোনিসি দ্বীপের দুর্গম এলাকা থেকে পাঁচজনকে উদ্ধার করেছে ত্রাণ ও উদ্ধারকারী দল। বাকিদের খোঁজ চলছে। হেলেনিক কোস্টগার্ড এই তথ্য দিয়েছে।

হেলেনিক কোস্ট গার্ড বলছে, প্রবল বাতাস এবং খারাপ আবহাওয়ার মধ্যে বাকিদের জন্য অনুসন্ধান চলছে। উদ্ধারকৃত ব্যক্তিরা জানিয়েছেন, তুরস্কের উপকূল থেকে এই নৌকার যাত্রা শুরু হয়েছে। নৌকাটিতে ৩১ জন ছিলেন।

You might also like!