Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Donald Trump : পুতিন মিটিংয়ের আগে ট্রাম্পের আজব দাবি—ভারতের শুল্কে কোঁপে রাশিয়া!

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভারতের উপর আরোপিত ৫০ শতাংশ মার্কিন শুল্কে রুশ অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। তাঁর মতে, বর্তমানে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা মোটেও সন্তোষজনক নয়। মার্কিন শুল্ক ও একাধিক আর্থিক নিষেধাজ্ঞার চাপে দেশটির অর্থনীতির ভারসাম্য নষ্ট হয়ে গিয়েছে। উল্লেখযোগ্যভাবে, আগামী শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্প, আর তার আগেই রাশিয়াকে খোঁচা দিলেন তিনি।

সোমবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, “আমার মনে হয় রাশিয়ার উচিত দেশ গঠনের দিকে মন দেওয়া। ওদের বিশাল দেশ, উন্নতির প্রচুর সম্ভাবনা রয়েছে। কিন্তু এখন তারা তা করতে পারছে না, কারণ মার্কিন শুল্ক ও নানা আর্থিক নিষেধাজ্ঞার চাপে রয়েছে।” তিনি আরও যোগ করেন, “মার্কিন প্রেসিডেন্ট যখন রুশ তেলের সবচেয়ে বড় ক্রেতার উপর ৫০ শতাংশ শুল্ক চাপায়, সেটাই ছিল বিরাট ধাক্কা।” যদিও সরাসরি ভারতের নাম নেননি, তবুও তাঁর ইঙ্গিত ছিল স্পষ্ট—একই পদক্ষেপে তিনি ভারতকে শাস্তি দেওয়ার পাশাপাশি রুশ অর্থনীতিতেও আঘাত হেনেছেন বলে মনে করছেন ট্রাম্প।

উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, ‘গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। অন্য বহু দেশ নিজেদের জাতীয় স্বার্থের কথা ভেবে একই কাজ করছে। কিন্তু আমেরিকা কেবল ভারতের উপরেই অতিরিক্ত শুল্ক চাপাচ্ছে, এটা যথেষ্ট দুর্ভাগ্য়জনক।’

ট্রাম্প যতই দাবি করুন না কেন, রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। আগের মতোই তেল আমদানি হচ্ছে রাশিয়া থেকে। ফলে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য কতখানি যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। মার্কিন চোখরাঙানির পরোয়া না করে ভারত এবং চিনের মতো দেশগুলি দীর্ঘদিন ধরেই রুশ তেল কিনছে। ট্রাম্পের শুল্কবাণের পরেও পরিস্থিতি পালটায়নি। তাহলে ভারতের উপর শুল্কের জেরে রুশ অর্থনীতির ক্ষতি হবে কি করে? প্রশ্ন ওয়াকিবহাল মহলের।  


You might also like!