Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

International

1 year ago

Donald Trump: যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের ঘোষণা চমক, হামাস কী জবাব দেবে এখন সেটাই প্রশ্ন!

Donald Trump
Donald Trump

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গাজায় দীর্ঘদিন ধরে চলা ধ্বংসাত্মক সংঘাতের সমাপ্তি আনার জন্য বড় পদক্ষেপ নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারই তিনি জানিয়েছিলেন, ইজরায়েল সাময়িকভাবে গাজায় বোমাবর্ষণ বন্ধ করেছে এবং হামাসকে কঠোর সতর্কবার্তা দিয়েছে। এ পরিস্থিতিতে ট্রাম্প ঘোষণা করলেন, ইজরায়েল গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রাথমিক শর্তাবলীতে সম্মত হয়েছে। এই শর্তাবলী হামাসকেও জানানো হয়েছে। হামাস যদি দ্রুত এ শর্ত মেনে নেয়, তবে শুধুমাত্র যুদ্ধবিরতি কার্যকর হবে না, বরং বন্দিদের মুক্তিও নিশ্চিত হবে বলেই জানিয়েছেন ট্রাম্প।

শনিবার ট্রুথ সোশ্যাল-এর একটি পোস্টে ডোনাল্ড ট্রাম্প এ কথা জানান। হামাস যাতে দ্রুত এই শান্তি পরিকল্পনা মেনে নেয় তার জন্য মার্কিন প্রেসিডেন্ট হুঁশিয়ারিও দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, ‘আলোচনার পরে ইজ়রায়েল প্রাথমিক শর্তাবলী মেনে নিয়েছে, যা আমরা হামাসকে দেখিয়েছি ও জানিয়েছি। যখন হামাস নিশ্চিত করবে, যুদ্ধবিরতি অবিলম্বে কার্যকর হবে। পণবন্দিদেরও নিয়ে আসা হবে।’ ট্রাম্প জানিয়েছেন, তিনি এ বিষয়ে আর কোনও বিলম্ব সহ্য করবেন না।

উল্লেখ্য, গাজ়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য হামাসকে ২০ দফা প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার তাতে সম্মতি জানিয়েছিল হামাস। এর পরেই গাজ়ায় হামলা বন্ধ করার জন্য ইজ়রায়েলকে নির্দেশ দেন ট্রাম্প। কিন্তু শনিবারও ইজ়রায়েল গাজ়ায় হামলা চালিয়েছে। ওই হামলায় গাজ়া স্ট্রিপে মোট ৬ জন মারা গিয়েছেন বলে জানা গিয়েছিল। এর পরেই আমেরিকান প্রেসিডেন্ট জানান, গাজ়ায় বোমাবর্ষণ সাময়িক বন্ধ করেছে ইজ়রায়েল। সেই সঙ্গে তিনি হামাসকে চরম সতর্কবার্তাও দিয়েছিলেন।


You might also like!