International

2 years ago

International News : সুদানের গৃহযুদ্ধে এবার মার্কিন নাগরিকের মৃত্যু

(feature image) Sudan
(feature image) Sudan

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ক্ষমতা দখলের লড়াইয়ে এখন আফ্রিকার ছোট্ট দেশ সুদান জ্বলছে। ইতিমধ্যে হবু মানুষ হতাহত হয়েছে। ভারতের এক নাগরিক আগেই মারা গেছেন। এবার খবরে প্রকাশ, একজন মার্কিন নাগরিক ওই গৃহযুদ্ধে মারা গেছেন। সুদানে সেনাবাহিনী এবং প্যারা-মিলিটারি বাহিনী আরএসএফের মধ্যে লড়াইয়ে এক মার্কিন নাগরিক প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে।যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক সংবাদ সম্মেলনে সুদানে মার্কিন নাগরিকের নিহত হওয়ার খবর জানান। স্বাভাবিক কারণেই ভারতের মতো আমেরিকায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে।


আমেরিকা সুদানে থাকা আমেরিকার সমস্ত নাগরিকদের একসঙ্গে থাকার পরামর্শ দিয়েছে। মার্কিন বিদেশ দপ্তর বলেছেন,দ্রুত মার্কিন নাগরিকদের সুদান থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও খার্তুমে সংঘাত ছড়িয়ে পড়ায় তা সম্ভব হয়নি। এ অবস্থায় দেশটিতে অবস্থানরত সব মার্কিন নাগরিকদের একসঙ্গে থাকার পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্র। সুদানে গত ১৫ এপ্রিল থেকে সেনাবাহিনী এবং প্যারা-মিলিটারি বাহিনী আরএসএফ মধ্যে লড়াই চলছে।রাজধানী খার্তুমের পরিস্থিতি এখন সবচেয়ে ভয়াবহ। এই পরিস্থিতিতে বহু মৃত্যুর খবর আসছে। রাষ্ট্রসঙ্ঘ শান্তির বার্তা পাঠিয়েছে সুদানে।


You might also like!